রাজ্যের খবর
Trending

নামখানা ঘাটে জমেছে পলি, ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা…

Silt has Accumulated at Namkhana Ghat, Commuters Are Suffering

The Truth Bengal: ঘাটে জমেছে পলি।নদীপার হতে গিয়ে ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা। মানুষের এই কষ্টের কথা জেনে জেলাপরিষদের সহ-সভাপতির আশ্বাস,শিগগিরিই জেটি তৈরি করা হবে।তাতে নিত্যযাত্রীদের ভোগান্তি কমতে পারে বলে আশা করছেন অনেকে।

নামখানা থেকে বকখালি. সহ নানা ভ্রমণকেন্দ্রে যাওয়া যায়।দিনদিন বাড়ছে এই পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্রে ভিড়।দক্ষিণ ২৪পরগনার প্রান্তসীমার রূপ মাধুর্য ফুটিয়ে তুলতে প্রশাসনের চেষ্টার অন্ত নেই।প্রতিদিন দূরদূরান্তের মানুষ আসেন এই এলাকায়।তাই রাস্তা ঘাট থেকে জলপথের যোগাযোগ কয়েকগুণ বেড়েছে।তৈরি হয়েছে একাধিক সেতু। মানুষকে আর ভোগান্তির মুখে পড়তে হয় না।তাই গণপরিবহণে কিছু জায়গায় খামতি থাকায় সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এখনও।শীতের মরসুম পড়তেই পর্যটকরা নামখানা দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন।কিন্তু চন্দনপিড়ি এলাকায় খোলাখালি খালের ঘাটে পলি জমায় ভোগান্তি চরমে পৌঁছেছে।নিত্যযাত্রীদের নিরন্তর কষ্ট আর ক্লান্তি মাথায় নিয়েই ঘাট পেরাতো হয়।

হরিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দন পিড়ি ঘাটের বেহাল পরিস্থিতিতে অসুস্থ রোগী  থেকে  গর্ভবতী মা,পড়ুয়া থেকে ব্যস্ত মানুষ সবাই পদে পদে বাধা পাচ্ছেন।হাজার হাজার মানুষের নিত্যদিনের ভোগান্তিতে বাড়ছে ক্ষোভ।মরুভূমির মতো কাদা পেরিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।কেন প্রশাসন,বছরের পর বছরের এই ভোগান্তির নিরসন করে না ? কেন তারা একটু মানবিক হচ্ছে না ? এই প্রশ্নের উত্তরে  জেলা পরিষদের সহ-সভাধিপতি সীমান্ত কুমার মালি জানিয়েছেন,খুব তাড়াতাড়ি এই ঘাটে জেটি তৈরি করা হবে।

হরিপুরের এই ঘাটের মতোই আরও বেশকিছু ঘাট সংস্কারে নজর দিচ্ছে প্রশাসন।সুন্দর উন্নয়ন দফতর সময় বেঁধে কাজের ওপর জোর দিচ্ছে।আশা করা হচ্ছে দ্রুত এই দ্বীপ অঞ্চলের যোগাযোগের বাধা কেটে গিয়ে যাতায়াত একেবারে মসৃণ হবে।

Free Access

Related Articles