রাজ্যের খবর
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে দফায় দফায় বিক্ষোভ
Round of protests around Abhijit Gangopadhyay

The Truth Of Bengal : ষষ্ঠ দফা ভোট শুরু হতেই শিরোনামে নন্দীগ্রাম। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে ঘিরে বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। ভোট শুরুর আগে তিনি বুথে এসে পৌঁছলে চোর চোর স্লোগান দেওয়া হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে দেখে। একই সঙ্গে হলদিয়াতেও বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।হলদিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।
দিঘাসিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেখানে তাঁকে ‘চোর’ স্লোগান দেওয়ায় পাশাপাশি ‘বিজেপি হটাও’ বলেও স্লোগান দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই বুথের আশেপাশে। তারপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে যান।






