রাজ্যের খবর

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সে অধ্যাপক নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

Professorship recruitment at Satyendranath Bose National Centre for Basic Sciences, how to apply?

Truth Of Bengal: মৌ বসু : দেশের অন্যতম লব্ধপ্রতিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হল সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স। বিজ্ঞান গবেষণার উল্লেখযোগ্য কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে বেসিক সায়েন্সের নানান শাখায় গবেষণা হয়। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে তা দ্রুত পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—“Registrar, Satyendra Nath Bose National Centre for Basic Sciences, Block-JD, Sector-3, Salt Lake, Kolkata-700106″।

এছাড়াও ছবি ও সই ছাড়া আবেদনপত্রের সফট কপি ইমেইল মারফত অনলাইনে পাঠাতে হবে এই ইমেইল আইডিতে—- [email protected]। আবেদনপত্রের হার্ড কপিতে সই অবশ্যই থাকতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রাহ্য হবে না। ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী অধ্যাপক পদে আবেদনকারীর বয়স হতে হবে ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে ৪০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৩ বছরের পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা করতে হবে, পিএইচডি পড়ুয়াদের গাইড করতে হবে। জার্নালে প্রকাশিত করতে হবে গবেষণা রিপোর্ট। প্রথমে বেতন মিলবে মাসে ৭৮,৮০০ টাকা করে।

সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীকে ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ৫ বছরের পড়ানোর বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর সহকারী অধ্যাপক পদে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে মাসে বেতন মিলবে ১,২৩,১০০ টাকা করে।

Related Articles