রাজ্যের খবর

রাতের অন্ধকারে বালি পাচার, কাণ্ড ফাঁস করল পুলিশ

পুলিশ সেখানে গোপনে অভিযান চালায়

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছিল বালি পাচার। সেই কাজ ভেস্তে দিয়েছে পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সাবিত্রীনগর এলাকার ঘটনা।

আরও পড়ুনঃ India Embassy: কাবুলে ফের পূর্ণাঙ্গ ভারতীয় দূতাবাস খুলছে, আফগান বিদেশমন্ত্রীর সফরের পরই জানাল নয়াদিল্লি

রাতের অন্ধকারে দুষ্কৃতীরা অবৈধভাবে বালি তুলছিল। আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশ সেখানে গোপনে অভিযান চালায়। এর ফলে উদ্ধার হয় তিনটি নৌকা। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

শুক্রবার, কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে জানান, বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় তিনটি নদী রয়েছে। বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কমছিল। আর সেই কারণেই বালি পাচারকারীরা সক্রিয় ছিল। (Murshidabad)

পুলিশের চোখে ধুলো দিতেই রাতের অন্ধকারে এই বালি পাচার করা হচ্ছিল। নৌকা ব্যবহার করে এই কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযানে তিনটি নৌকা সহ মোট ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এদিন কান্দি মহকুমা আদালতে অভিযুক্তদের পেশ করা হয়। (Murshidabad)

Related Articles