রাজ্যের খবর

Para Solution: মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে দার্জিলিং-এ মন্ত্রী সাবিনা ইয়াসমিন

একদিন দার্জিলিং এর পার্বত্য বেশ কিছু এলাকায় যান তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জানা গিয়েছে , ৮০ হাজারেরও বেশি বুথে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে।

Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ পরিষেবা চালু হয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে দার্জিলিং এর পার্বত্য এলাকায় গেলেন রাজ্যের জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। একদিন দার্জিলিং এর পার্বত্য বেশ কিছু এলাকায় যান তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জানা গিয়েছে , ৮০ হাজারেরও বেশি বুথে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে। বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন (Para Solution)।

আরও পড়ুনঃ Diamond Harbour: বদলি করা হল ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে

তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হবে। রাজ্যজুড়ে ২৭ হাজার শিবিরের আয়োজন করা হবে। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি কালিংপং এ এসেছি এখানে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক কাউন্সিলর সহ একাধিক জনপ্রতিনিধিরা রয়েছেন। এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি দুটো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে। খুব সুন্দর ভাবে চলছে এলাকাবাসীরা খুব খুশি রয়েছেন। তারা নিজেদের মতামত সমস্যা এখানে নথিভুক্ত করছে এবং নথিভুক্ত করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে এই স্কিম একটা অন্য মাত্রা এনেছে আমরা জানি প্রশাসন কাজ করে এবং জনপ্রতিনিধিরা কাজ করে তারা ডিসিশন নেয় কিভাবে স্কিম আমরা নেব (Para Solution)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

কিন্তু এখানে এলাকাবাসীরা সরাসরি এসে তারা নিজেরা স্কিম সিলেক্ট করছে এটা একটা অন্যতম মাত্রা এনে দিয়েছে এবং আমি এলাকাবাসীদের সাথে কথা বলেছি, তারা এই প্রকল্পের ভীষণ খুশি আছে। এবং আমি কালিম্পং এর সমস্ত জনসাধারণকে অনুরোধ করবো প্রত্যেকটি ক্যাম্পে আপনারা আসুন এবং এই প্রকল্পকে আপনারা বাস্তবায়িত করুন এই প্রকল্প শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনারা আসুন এবং এই প্রকল্পের সুবিধা নিন (Para Solution)।

Related Articles