স্বামী স্ত্রীর গণ্ডগোলের জেরে সাত মাসের শিশু কন্যাকে খুনের চেষ্টা মায়ের
Mother tries to kill seven-month-old baby girl over husband-wife dispute
Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ থানার দুলালী গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি এলাকার ঘটনা। গৃহবধূ, অনিতা মন্ডল নাম বাপের বাড়ি দুলদুলি এলাকায় স্বামী পবিত্র মন্ডল ছোট সাহেব খালি। গত দু’বছর আগে ভালোবাসা করে চঞ্চল অনিতার মধ্যে বিয়ে হয় তাদের একটি কন্যা সন্তান আছে। যার বয়স সাত মাস। এই নিয়ে দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল বচসা ঝামেলা হয়। এমনকি শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্ন সময় পুত্র সন্তান না হওয়ার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ কিন্তু এই অত্যাচার সহ্য করতে না পেরে।
বধু সাত মাসের শিশু কন্যাকে নিয়ে গতকাল সোমবার রাত্রিবেলা বাপের বাড়ি যাওয়ার নাম করে চলে আসে রাতের অন্ধকারে স্বরূপকাঠির রায়মঙ্গল নদীতে ফেলে দিচ্ছিল শিশু কন্যাকে হাতেনাতে ধরে ফেলে ওই এলাকার মানুষ তাকে এক জায়গায় আটকে রেখে পুলিশকে খবর দেয় ঘটনার স্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে ওই গৃহবধিকে আটক করেছে। পাশাপাশি তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে এখন প্রশ্ন হচ্ছে যাদের মধ্যে ভালোবাসার বিয়ে আর যার ফলশ্রুত ৭ মাসের শিশু কন্যাকে খুনের চেষ্টা করল মা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জে। শশুর বাড়ি লোক ও স্থানীয় বাসিন্দারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে।
গত মাসের শনিবার ৩১ শে মে হাসনাবাদ থানার ইছাপুর হলারচক গ্রামে স্বামী স্ত্রীর গন্ডগোলের জেরে ৪ মাসের শিশু পুত্রকে উঠোনের ছুরে ফেলে দিয়েছিল মা মৃত্যু হয়েছিল শিশু পুত্রের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়ে তারপর আবার চার দিনের মাথায় হিঙ্গলগঞ্জের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারনে ওই কন্যা সন্তানকে খুনের চেষ্টা করল মা এর পিছনে শুধুই কি স্বামী স্ত্রী গন্ডগোলের জের না শিশুকন্যা হওয়ায় না অন্য কোন কারণ। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়েরনি থানায়






