রাজ্যের খবর

বাড়ির সামনে থেকে অপহৃত নাবালিকা, ব্যবসায়ীক শত্রুতার জের?

Minor girl kidnapped from front of house, result of business rivalry?

Truth Of Bengal: শনিবার সকালে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গেল নাবালিকাকে। নাবালিকার বাবা একজন ব্যবসায়ী, অনুমান করা হচ্ছে ব্যবসায়ীক শত্রুতার জেরে এই অপহরণ করা হয়েছে। অপহৃত মেয়েটির বয়স ৭, নাম আফরোজা খাতুন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। নাবালিকার খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ।

এই ঘটনায় আফরোজার মা মালা বিবি বলেন, ঘটনার দিন সকালে বাড়ির সামনের রাস্তায় খেলছিল মেয়ে আফরোজার আর পাশেই পুকুরপাড়ে দাড়িঁয়ে ছিলেন তিনি। সে সময় হঠাৎ মোটরবাইকে চেপে দুই যুবক এসে তুলে নিয়ে চলে যায় তাঁর মেয়েকে। তারপর চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়েরা, কিন্তু তত ক্ষণে অপহরণকারীরা পালিয়ে গিয়েছেন।

নাবালিকার মা বলেন, ‘‘মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল। হঠাৎ মোটরসাইকেল নিয়ে দু’জন এসে আমার মেয়েকে তুলে নিয়ে চলে গিয়েছে।’’

Related Articles