রাজ্যের খবর

হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য

Manik Bhattacharya got bail in the High Court

Truth Of Bengal : জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁকে জামিন দিয়েছেন হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।  ২০২২ সালে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেফতার করেছিল ইডি। সেদিন থেকেই তিনি জেলে রয়েছেন। জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। আগের দিন শুনানি চলাকালীন মানিক কান্নায় ভেঙে পড়েছিলেন। ইডি আদালতে জানিয়েছিল, মানিকের ছোট ভাইয়ের বয়ানকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করছে তারা। মানিক জানান, গ্রেফতারির সময় তাঁর ভাই সিবিআইকে কী বলেছেন, জামিনের ক্ষেত্রে তা বিবেচ্য হওয়া উচিত নয়।

এর আগে প্রাথমিক নিয়োগের মামলায় ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে মানিক বলেছিলেন, ‘‘তৈলাক্ত বাঁশ বেয়ে আমি দু’ফুট করে উঠছি। এক ফুট করে নামছি।’’ অভিযোগ, তাঁর বিরুদ্ধে বার বার চার্জশিট গঠনের সময়ে ইডি দাবি করছে যে, তাদের তদন্ত চলছে। এতে জামিন পেতেও অসুবিধা হচ্ছে। মানিক জানিয়েছিলেন, ইডির তদন্তে তিনি হতাশ।তাঁর বিরুদ্ধে ইডির কাছে কোনও প্রমাণ নেই বলেও দাবি করেছিলেন।

Related Articles