রাজ্যের খবর

আজ বর্ধমান পূর্ব লোকসভা আসনে জোড়া সভা মমতার

Mamata's twin meetings in Burdwan East Lok Sabha constituency today

The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। সেই মতোই প্রত্যেক লোকসভা কেন্দ্রে একেবারে ঝাপিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকেও করা হচ্ছে তুলোধনা। বিজেপি ও সোচ্চার হচ্ছে পাল্টা প্রচারে। এই পরিস্থিতিতে যখন রাজ্য রাজনীতি একেবারেই সরগরম ঠিক সেই আবহে আজ বর্ধমান পূর্ব লোকসভা আসনে জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভাটি রয়েছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার সমুদ্রগড়ে। দ্বিতীয় জনসভাটি রয়েছে রায়নায়। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সঙ্গে লড়াই বিজেপি প্রার্থী অসীম সরকারের।

Related Articles