রাজ্যের খবর
লোকসভা নির্বাচনকে সামনে রেখে অরূপ চক্রবর্তীর সমর্থনে সোমবার বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee in Bankura on Monday in support of Arup Chakraborty

The Truth of Bengal: সোমবার বাঁকুড়ায় জনসভা মুখ্যমন্ত্রীর, বেলা ১২ টা নাগাদ বাঁকুড়ার রাইপুরের সবুজ সংঘ মাঠে জনসভা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন অরূপ চক্রবর্তী,তাঁর সমর্থনে বাঁকুড়ার সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এ বার বাঁকুড়া জেলা। সোমবার বাঁকুড়া জেলার রাইপুরে সভা করবেন তিনি।
এই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বাঁকুড়া আসনে তাঁর লড়াই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারের সঙ্গে। গত বার এই আসনে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। এ বার আসন ফিরে পাওয়ার লড়াইয়ে বাঁকুড়ায় প্রথম জনসভা করবেন মমতা।






