রাজ্যের খবর

হুগলির জয়জয়কার! মাধ্যমিকের মেধা তালিকায় মাহেশ রামকৃষ্ণ আশ্রমের জোড়া নক্ষত্র

স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু ব্যানার্জি, প্রণব ঘোষ জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় এর সুনাম রয়েছে।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: হুগলি জেলার অন্যতম সেরা স্কুল গুলির অন্যতম মাহেশ রামকৃষ্ণ আশ্রম। এ বছর মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় ফল করল। শুক্রবার ফল প্রকাশের পর দেখা যায় এ বছর মোট ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে ১২১ জনই হয়েছে এ প্লাস এ ডবল প্লাস। এই স্কুলের ছাত্র অরিত্র দত্ত ৬৮৬ নম্বর পেয়ে মেধা তালিকায় দ্বাদস স্থান পেয়েছে অন্যদিকে এই স্কুলের অন্য ইউনিট মাহেশ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয় স্কুলের ছাত্র উপায়ণ পাল ৬ ৮৯ নাম্বার পেয়ে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে।

স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু ব্যানার্জি, প্রণব ঘোষ জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় এর সুনাম রয়েছে। মহেশ রামকৃষ্ণ আশ্রম দুবার রাজ্যের সেরা স্কুলের মর্যাদা পেয়েছে। এ বছরও আমাদের স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করেছে এর জন্য স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষক কর্মচারী সহ সকলে খুশি। স্কুলের বর্তমান সম্পাদক স্বামী শিবেসানন্দ মহারাজ জানান আমাদের স্কুলের একটাই লক্ষ্য ভালো মানুষ তৈরি করা লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চার উপরআমরা জোর দিই।

১৯৫২ সালের কয়েক বিঘা জমির উপর একটিমাত্র বেড়া দরমার ঘরে গুটি কয়েক ছাত্র নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির পথচলা শুরু করেছিলেন স্বামী প্রেমঘনা নন্দ মহারাজ যিনি অরূপ মহারাজ নামে পরিচিত ছিলেন এবং বাংলার শিশু সাহিত্যের তাঁর অবদান বিশাল অবদান। পরবর্তীকালে স্কুলের উন্নয়নযোগ্যের সবথেকে অগ্রণী ভূমিকা নেন স্বামী-সোমানন্দ মহারাজ। তার অক্লান্ত পরিশ্রমে আজকে স্কুলটি শুধুমাত্র হুগলি নয় পশ্চিমবাংলার অন্যতম সেরা বাংলা স্কুলের মর্যাদা পেয়েছে । এই স্কুল থেকে প্রতি বছর যেসব ছাত্র-ছাত্রীরা ছাত্ররা এই উচ্চতর শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা যান, শুধু তাই নয় মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের বহু ছাত্র আজকে পৃথিবীতে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। ইসরো থেকে নাসা সর্বোত্তই রামকৃষ্ণ আশ্রম ী ছাত্ররা গবেষণার কাজ করে যাচ্ছে ।

Related Articles