রাজ্যের খবর

সাতসকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে অবাধ বিচরন, হাতি দেখতে ভিড় আমজনতার!

Leave the forest at seven in the morning and roam freely in the locality

Truth Of Bengal : জলপাইগুড়ি : সাতসকালে ডুয়ার্সের চা বাগানে হাতি দেখতে মানুষের ভিড় উপচে পড়ল। বুধবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে দেখা গেল হাতি। এদিন সকালে বাগানের বাসিন্দারা কিলকোট চা বাগানের মূর্তি লাইন সংলগ্ন মূর্তি নদীর ধারে একটি হাতিকে দেখতে পায়। হাতিটি ওই এলাকায় ঘোরাফেরা করছিল। খবর চাউর হতেই হাতি দেখতে বহু মানুষের ভিড় হয় এলাকায়। এলাকাটির পাশেই রয়েছে চাপড়ামারী জঙ্গল।

কিছুক্ষণ পর হাতিটি ওই এলাকা থেকে মূর্তি নদী পেরিয়ে ফের চাপড়ামারী জঙ্গলে চলে যায়। মাঝেমধ্যেই চাপড়ামারী জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসে কিলকোট চা বাগানে। এর আগেও বাগানে হাতির হানায় বহু ঘর বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে। বাইসনের হানায়ও বাগানে মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে এদিন হাতিটি অবশ্য বাগানের কিছু ক্ষতি করেনি বলে জানা যায়। সাত সকালে চা বাগানে হাতি দেখে খুশি জনগণ।

 

Related Articles