রাজ্যের খবর
লাইভ সম্প্রচার নিয়ে জটিলতা, আটকে বৈঠক, অপেক্ষায় মুখ্যমন্ত্রী
Junior Doctors CM Mamata Banerjee meeting in kalighat

Truth Of Bengal, Barsa Sahoo :
- এক ঘন্টা পর মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে এখনো জটিলতা
- কালীঘাটের বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি আন্দোলনকারীদের
- চিঠিতে না থাকলেও লাইভ স্ট্রিমিং এর দাবি আন্দোলনকারীদের
- আমাদের ভিডিওগ্রাফারকে ভিতরে যেতে দিতে রাজি নয় রাজ্য সরকার বললেন আন্দোলনকারীরা
- কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের অপেক্ষায় মুখ্যমন্ত্রী
- সঙ্গে রয়েছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজি
- লাইভ স্ট্রিমিং এর শর্তে আটকে কালীঘাটের বৈঠক
- সরাসরি সম্প্রচার না হলে ভিডিও করতে দেওয়ার দাবি আন্দোলনকারীদের
- আন্দোলনকারীদের দাবি, ‘‘আমাদের সঙ্গে নিজস্ব ভিডিয়োগ্রাফার রয়েছেন। আমরা তাঁকে ভিতরে প্রবেশের অনুমতি দিতে বলি। ভিডিয়োগ্রাফির প্রক্রিয়া যাতে আমরাও চালাতে পারি। এই প্রক্রিয়া যাতে দ্বিপাক্ষিক হয়। তাঁদের অনুরোধ করি। তাঁরা দফায় দফায় আলোচনা করে জানান, সেটাও সম্ভব নয়।’’
- আন্দোলনকারীদের দাবি, ‘‘মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। মুখ্যসচিব স্যর আসেন, আমরা তাঁকে বলি, সরাসরি সম্প্রচার করতে হবে। তিনি বলেন, এটা মুখ্যমন্ত্রীর বাড়ি। এখান থেকে সরাসরি সম্প্রচার সম্ভব নয়। দফায় দফায় আলোচনা করে জানায় সম্ভব নয়।’’
-
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের সরাসরি সম্প্রচারের দাবি নিয়ে আবার জটিলতা তৈরি হয়েছে।
- নির্যাতিতার মা বলেন, ‘‘সুষ্ঠু সমাধান হোক। দোষীদের শাস্তি হোক। মুখ্যমন্ত্রী বলছেন, যদি কেউ দোষী থাকে, তাঁর শাস্তি হোক। দোষী তো সকলেই। আমি চাইব তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে শাস্তি দিন।’’
- কিছু ক্ষণের মধ্যেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হচ্ছে বৈঠক।
- কালীঘাটে পৌঁছালেন জুনিয়র ডাক্তাররা। বাস থেকে নামার সময় আন্দোলনকারীরা জানালেন, নিজেদের পাঁচটি দাবিতে তাঁরা অনড়। কালীঘাটে পৌঁছে স্লোগান জুনিয়র ডাক্তারদের, ‘বিচার চাই’। এ দিকে কালীঘাটে কড়া নিরাপত্তা। ৩২ জন ঢুকলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। তবে বাসভবনে ঢোকার আগেও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান জুনিয়র চিকিৎসকদের। ইতিমধ্যেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রয়েছে কড়া নিরাপত্তা। তবে কালীঘাটে পৌঁছলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য উপমন্ত্রী। কালীঘাটে পৌঁছেছে বাস। সেখান থেকে নামছেন আন্দোলনকারীরা।
- ‘অভয়া’র বিচার চেয়ে আন্দোলনের পাশাপাশি আগামী কাল অর্থাৎ রবিবার থেকে ১২ ঘন্টা করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেবে জুনিয়র ডাক্তাররা। শনিবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
- যে পাঁচ দফা দাবির কথা তাঁরা তুলেছিলেন, সেগুলি হল—
১) আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।






