সকালেই ‘ভিলেন’ EVM, দিকে দিকে বিকল ভোটযন্ত্র
In the morning, the 'villain' EVM, the voting machine was broken

The Truth of Bengal: ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণে বিঘ্ন। কৃষ্ণনগরের নাকাশিপাড়ার ১৭ নম্বর বুথে বিকল হয়ে পড়ে ইভিএম। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সিংহাঁটিতেও ১৮ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায় বলে খবর। এছাড়া রানাঘাটের শান্তিপুরের ৮৬/২৫১ নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। সকালেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট না দিতে পেরে ক্ষোভপ্রকাশ করেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে কমিশন।
অন্যদিকে, রানাঘাট লোকসভা কেন্দ্রের নবদ্বীপে ও দুটি বুথে সকালে ইভিএম বিভ্রাট ঘটে। সকাল সকাল ভোট দিতে এসে ইভিএম বিভ্রাটের কারণে ভোট দিতে পারেননি অনেক ভোটার। ইভিএম বিভ্রাট কৃষ্ণনগর ও বহরমপুরে। সেখানেও ভোটদান ব্যাহত হয়। ইভিএম খারাপ হয়ে যাওয়ার জন্য ভোটদান ব্যাহত হয় বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দিতে।
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দি আদিদাপাড়া জিএসএফপি বিদ্যালয়ের ১৯২ নম্বর বুথে ভোট দান প্রক্রিয়ার শুরুতেই ইভিএম খারাপ হয়ে যাওয়ার জন্য ব্যাহত হয় ভোটদান প্রক্রিয়া। সকাল থেকে ভোট দিতে এসে ভোগান্তির শিকার হন ভোটারদের। খবর পেয়ে ওই বুথে ছুটে যায় কমিশনের প্রতিনিধিরা।






