রাজ্যের খবর

Heavy Rain: নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির দাপট ১৪ জুলাই পর্যন্ত!

Heavy Rain warning issued for South Bengal till July 14. Kolkata and nearby districts to witness consistent rainfall and thunderstorms.

Truth Of Bengal: নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে(Heavy Rain)। এই পরিস্থিতিতে আরও এক সপ্তাহ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে।

[আরও পড়ুনঃ Cancer Screening: ক্যানসারকে হার মানাতে নিয়মিত স্ক্রিনিং জরুরি, কোন পরীক্ষাগুলি প্রয়োজন প্রতিটি মহিলার জন্য?]

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৪ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Heavy Rain)। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর,  বুধবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal/

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে(Heavy Rain)। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৯ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।

Related Articles