১ টাকায় পেটপুরে খাবার, ‘এক মুঠো অন্ন’ চালু কঙ্কালীতলায়
Full meal for 1 taka, 'Ek Mutho Anna' launched Kankalitala

The Truth of Bengal: কাশীর অন্নপূর্ণায় কেউ অভুক্ত থাকেন না। এবার সতীপীঠ কঙ্কালীতলায় চালু ‘এক মুঠো অন্ন’। এমন অভাবনীয় উদ্যোগ চালু হল সাধুসন্ত, ভবঘুরে এবং দুঃস্থদের জন্য। মাত্র ১ টাকা দিয়ে সবাই দুপুরে খেতে পাচ্ছেন ভাত, মাছ, ডাল, সবজি, মিষ্টি ও দই। গোটা সপ্তাহের জন্য থাকে আলাদা আলাদা মেনু। একটি টিম গড়ে এমন মানবিক উদ্যোগ নিয়েছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মামন শেখ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় চলছে ‘মা ক্যান্টিন।’ এবার ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলায় চালু হলো ‘এক মুঠো অন্ন।’ মূলত সাধুসন্ত, ভবঘুরে এবং দুঃস্থদের জন্য মাত্র ১ টাকার বিনিময়ে প্রতিদিন দুপুরে এই পেটপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের উদ্যোগে এই আয়োজন। সতীপীঠ কঙ্কালীতলা এলাকায় প্রায় ১০০-১৫০ জন ভিক্ষুক রয়েছে। পাশাপাশি রয়েছেন সাধুসন্তরা। প্রতিদিন এখানে বহু ভবঘুরে। টাকা না থাকায় তাঁদের অনেকেই খেতে পারেন না। অভুক্ত থাকতে হয় তাঁদের। মন্দিরে যারা ঘুরতে আসেন তাদের মধ্যে কেউ কেউ খাওয়ালে সেদিন খেতে পারেন ওরা। এবার তাঁদের খাবারের চিন্তা দূর হল। এবার থেকে তাঁরা পাচ্ছেন পেটপুরে খাবার। এত মানুষের জন্য প্রতিদিন এই খাবারের ব্যবস্থা করেছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ। মাত্র ১ টাকা দিয়ে সবাই দুপুরে খেতে পাচ্ছেন ভাত, মাছ, ডাল, সবজি, মিষ্টি ও দই।
গোটা সপ্তাহের জন্য থাকে আলাদা আলাদা মেনু। একটি টিম গড়ে এমন মানবিক উদ্যোগ নিয়েছেন মামন শেখ। কাশীর অন্নপূর্ণায় কেউ অভুক্ত থাকেন না। এবার কঙ্কালীতলায় কেউ অভুক্ত থাকবেন না। সাধুসন্ত, ভবঘুরে এবং দুঃস্থদের জন্য এই খাবারের ব্যবস্থা করা হয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছেন মন্দিরের পুরোহিত। এতভাল খাবার অবশ্য কেউ বিনা পয়সায় পাচ্ছেন না। দাম হিসেবে নেওয়া হচ্ছে মাত্র এক টাকা। তবে এই একটাকার বিনিময়ে এত খাবার দেওয়া কারও পক্ষে সম্ভব নয়। তবুও এক টাকা নেওয়া যারা খেতে আসছেন তাঁদের সম্মানের কথা ভেবে। কেউ যেন না ভাবেন বিনা পয়সায় খাবার দিয়ে কেউ তাঁকে দয়া করছেন। তাই উদ্যোক্তারা মাত্র এক টাকা নিচ্ছেন। বিনিময়ে সবাই পেটপুরে খাচ্ছেন। এমন মানবিক উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছেন।





