রাজ্যের খবর

ফিল্মি কায়দায় গরু পাচার ! আটক ৪ পাচারকারী

Cow smuggling in a filmy way! 4 smugglers arrested

The Truth Of Bengal: গাড়িতে করে গরু পাচার করতে গিয়ে জয়নগরে ধৃত চার দুষ্কৃতী। উদ্ধার করা হয়েছে গরু । আটক করা হয়েছে ব্যবহৃত গাড়িটি।

জানা যায়,  বুধবার রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি গাড়িতে গরু নিয়ে একদল যুবক জয়নগর থেকে বারুইপুর এর দিকে যাচ্ছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল গাড়িটির পিছু নেয়। পুলিশ আসছে জানতে পেরে তারা গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশের দল গোচরণ এলাকায় গাড়িটিকে ধরে ফেলে। গাড়ির মধ্যে দুটি গরু ও চারজনকে দেখতে পায় পুলিশ । সাথে সাথে ঐ চারজনকে গ্রেফতার করে পুলিশ এবং গরু সহ গাড়িটিকে নিয়ে জয়নগর থানায় চলে আসে।

[ আরও পড়ুন ঃ

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

]

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতদের নাম নাজবুল খান- বাড়ি মগরাহাট, শেখ রফিকুল- বাড়ি মহেশতলা, ইসমাইল সেখ -বাড়ি কুলপি, এবং মাসুদুর রহমান বাড়ি মগরাহাট এলাকায়। ধৃতরা ঐ গরু দুটি কোথা থেকে সংগ্রহ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ব্রিহস্পতিবার ধৃতদের জয়নগর থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়।

Related Articles