কলকাতারাজ্যের খবর

SSKM হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

CM suffered head injury after falling, bleeding on forehead, admitted to SSKM hospital

The Truth Of Bengal: বৃহস্পতিবার নিজের বাড়িতেই গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগে মুখ্যমন্ত্রীর। সঙ্গে সঙ্গে তাকে  SSKM হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বের হতে দেখা যায়। তৃণমূলের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করা হয়। SSKM হাসপাতালে থাকে ভর্তি করা হয়।  সেখানে তার চিকিৎসা শুরু হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেন মুখ্যমন্ত্রীকে। দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। সিটি স্কান করা হয়। মাথায় ব্যান্ডেজ , কপালে চারটি সেলাই। চিকিৎসার মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অভিষেক তাকে কালীঘাটের বাড়িতে নিয়ে যান। অভিষেক জানান, মুখ্যমন্ত্রী ভালো আছেন।

ফের দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় গুরুতর চোট লাগে তার। এরপরই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানকার উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে তার চিকিৎসাও শুরু হয়। দলীয় সূত্রে খবর, বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর, সেখান থেকেই বাড়ি ফিরে আসেন তিনি। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের তরফে একটি পোস্ট করা হয়। দলীয় সূত্রে খবর, বাড়িতেই হাঁটাহাঁটি করছিলেন তিনি। সেই সময়েই শোকেসের কোনায় মাথা লেগে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই ঘটনা ঘটতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল টিমও গঠন করা হয়।

চিকিৎসায় পর তাকে ছেড়েও দেওয়া হয় হাসপাতাল থেকে। বাড়িতেই ফিরেন তিনি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা সামনে আসতেই সুস্থতা কামনা করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমজনতাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন। পাশাপাশি, অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও সুস্থতা কামনা করেছেন। এছাড়া, ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকদের তরফেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুস্থতা কামনা করতে দেখা যায়। সামনেই নির্বাচন আর তার আগে মুখ্যমন্ত্রীর এই চোট নিঃসন্দেহে প্রভাব ফেলবে তার আগামী জনসভা থেকে শুরু করে প্রশাসনিক সভাতেও। সর্বোপরি, মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনাই করছেন প্রত্যেকে।

FREE ACCESS

Related Articles