বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে মুখ্যমন্ত্রী, রয়েছে প্রশাসনিক বৈঠকও
Chief Minister visits troubled North Bengal

Truth Of Bengal : ধস এবং বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়ি যাওয়ার কথা তাঁর। প্রশাসনিক সূত্রে খবর, শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ বিকেল ৫টা নাগাদ উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা। সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে কী কী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, তার পর তা জানাতে পারেন তিনি।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গের ধসকবলিত সমতলের এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তবে নবান্ন সূত্রে খবর, ধস এবং খারাপ আবহাওয়ার কারণে আপাতত পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই তাঁর। সোমবার তিনি ফিরে আসবেন কলকাতায়। ফিরে আসার পর সোমবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সম্ভবত পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক।
- বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে মুখ্যমন্ত্রী
- প্রশাসনিক বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
- কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়ি যাওয়ার কথা
- উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন
- ৫টা নাগাদ উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন
- সোমবার ধসকবলিত সমতলের এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী
- ফিরে আসার পর সোমবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে
- সম্ভবত পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক






