রাজ্যের খবর

টাকার বিনিময়ে দুই বাংলাদেশিকে কেরল পাঠানোর চেষ্টা, গ্রেফতার ৩

Border Smuggling: In Murshidabad’s Raninagar, three—one Indian and two Bangladeshi nationals—were arrested for allegedly charging ₹63k to send migrants illegally to Kerala.

Truth Of Bengal: টাকার বিনিময়ে দুই বাংলাদেশিকে কেরল পাঠানোর চেষ্টা। এক ভারতীয় নাগরিক সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার কাহারপাড়া সীমান্তে লোহার সেতুর কাছে(Border Smuggling)। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নুরুল ইসলাম (৪০) ও মহম্মদ বাদশা (৩০), তাদের বাড়ি বাংলাদেশের  রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ থানার চর বাগডাঙ্গা ও নরেন্দ্রপুরে গ্রামে। ধৃত ভারতীয় নাগরিকের নাম, লালন শেখ (৩২) – তার বাড়ি মুর্শিদাবাদের রানিনগর থানার খামারপাড়ায়।

[আরও পড়ুনঃ Rain Reliance: বৃষ্টিহীন আমন চাষে উদ্বিগ্ন কৃষক— শুকিয়ে যাচ্ছে বীজতলা, ফলন সংকটে]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তাঁরা খবর পান শনিবার রাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করবেন(Border Smuggling)। সেই খবরের ভিত্তিতে রানিনগর থানার এএসআই শেখ মইদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ নজরদারি চালায় কাহারপাড়া লোহার সেতুর কাছে। নজরদারি চালানোর সময় সন্দেহজনক অবস্থায় তিন জনকে দেখতে পাওয়া যায়। এরপরই পুলিশ তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করতেই দু’জন স্বীকার করে ভারতীয় যুবক লালন শেখের মাধ্যমে টাকার বিনিময়ে তারা ভারতে ঢুকেছে। তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে, মোট সাতজন বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানোর জন্য ভারতীয় যুবক লালন শেখ তাদের কাছ থেকে ৬৩ হাজার টাকার বরাত নিয়েছিল বলে অভিযোগ। কিন্তু এই দু’জনকে ধরে ফেলায় বাকি পাঁচ জনকে আর প্রবেশ করাতে পারেনি লালন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশের জিজ্ঞাসায় ধৃত বাংলাদেশিরা স্বীকার করেছে কেরল রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল বলে জানা যায়(Border Smuggling)। কিন্তু সেখানে যেতে গেলে ভারতীয় নাগরিকত্বের পরিচয় দরকার হয়। সেই সব নথি কোথা থেকে সংগ্রহ করা হত? কারা করে দিত? টাকার বিনিময়ে আরও কত বাংলাদেশিকে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছে ওই লালন শেখ, তা জানতে পুলিশ রবিবার ধৃত তিন জনকে লালবাগ আদালতে তুলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে। ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি আইনের ধারায় একটি সুয়ো মোটো মামলা দায়ের করেছে পুলিশ।

Related Articles