রাজ্যের খবর
Trending
Big Breaking: ভোটের মধ্যেই অপসারিত আরও চার পুলিশ অফিসার
Big Breaking: Four more police officers removed amid polls

The Truth Of Bengal: ভোটের মধ্যেই অপসারিত আরও চার পুলিশ অফিসার। পুরুলিয়ার এসপিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি অপসারিত করা হল কাঁথির এসডিপিও্কে । এছাড়াও ভূপতিনগর থানার ওসি, পটাশপুরের ওসিকে সরাল নির্বাচন কমিশন ।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাস । নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার ২০ তারিখ সকাল ১০-টার মধ্যে ৩ থেকে ৪ জনের একটি প্যানেল কমিশনে জমা দিতে হবে।
এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনের তরফে।ভোট চলাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে, সরকারি অফিসারদের বদলি করার। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই বাংলায় সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছিল কমিশন। এবার তাতে নতুন সংযোজন হল ।






