মসনদের লড়াইরাজ্যের খবর
Trending

“আর রাজভবনে যাবো না, রাস্তাতেই দেখা করব” – শ্লীলতাহানি কান্ডের জেরে ঘোষণা মমতার

Chief Minister's message of boycott highlighting the Governor's misdemeanors

The Truth Of Bengal : রাজ্যপালের নির্যাতন কাণ্ডের ঘটনাকে আবারও প্রচারে ইস্যু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী লাঞ্চনার নক্করজনক  ঘটনার জন্য রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের  পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী।শনিবার ডানলপের সভায় মমতা বলেন,একটি মেয়েকে নির্যাতন করে অভিযুক্ত হওয়ার পর রাজ্যপাল বলছেন ,দিদিগিরি চলবে না। যেখানে তিনি ছিলেন না,কিছু জানেন না সেখানে কেন তাঁর কথা তুলে ধরে রাজ্যপাল এই অশোভন কথা বলছেন তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে তিনি বলেন,রাজ্যপাল তো শুক্রবার এডিট করা ভিডিয়ো সবার সামনে তুলে ধরছেন। আসল ঘটনা কাউকে দেখাতে চাইছেন না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভয়বাণী ,কেউ ভয় পাবেন না।  কিন্তু তিনি কী জানেন ? আরও একটি ভিডিয়ো আমার কাছে এসেছে, আরও  পেনড্রাইভে রাজ্যপালের কুর্কীতির  নমুনা তাঁর কাছে এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এবার সেই কুর্কীতির জন্য আর তিনি রাজভবনে যাবেন না। হুগলির ডানলপের সভায় তিনি এই রাজ্যপালকে বয়কট করার বার্তা দেন।তিনি বলেন,যা কীর্তি কেলেঙ্কারি শুনছি ,আপনার পাশে বসাটাও পাপ।

কুর্কীতির পর কুর্কীতি,যেসব ঘটনা শুনছি আর রাজভবনে ডাকলে যাবো না।রাস্তায় দেখা করব কিন্তু রাজভবনে কিছুতেই যাবো না। শ্লীলতাহানিকাণ্ড নিয়ে রাজ্য –রাজ্যপাল সংঘাত বাড়ল। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন,রাজভবনের নারী লাঞ্চনার ঘটনা রাজ্য সরকার যে মেনে নেবে না। রাজ্যও রাজ্যপালের সুসম্পর্কে  বাড়তি তিক্ততা তৈরি করেছে এই পিসরুমের মহিলার নারী নির্যাতনের অভিযোগ। একাধিক নির্যাতনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সিভি আনন্দ রাজ্যপালকে যে বেঁধেন তা স্পষ্ট হয়েছে।

Related Articles