রাজ্যের খবর

Sabooj Sathi: সবুজসাথী প্রকল্পে আরও সাড়ে ১২লক্ষ পড়ুয়াকে সাইকেল প্রদান

প্রত্যন্ত গ্রামের দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে আসে তাদের সুবিধার্থে নবম শ্রেণীর  ছাত্রছাত্রীরা  এই সবুজ সাথী সাইকেল পেয়ে বেশ খুশি।

Truth Of Bengal:অভিষেক দাস, মালদা: শিক্ষার প্রসারে বাংলার অভিনব নানা প্রকল্প কাজ দিচ্ছে। লক্ষ্যণীয়ভাবে কমেছে ড্রপ আউট। কন্যাশ্রী, শিক্ষাশ্রী-র মতো সবুজসাথী প্রকল্প পড়ুয়াদের শিক্ষাঙ্গনমুখী করছে। যাঁরা দূর দূরান্তের পড়ুয়া তাঁরা যাতে স্কুলে যেতে পারে সেজন্য সাইকেল প্রদান করছে রাজ্য সরকার।(Sabooj Sathi)

[আরও পড়ুনঃ Exam Compassion: মানবিক উদ্যোগ শিক্ষা দফতরের, শিশুদের জন্য হল ডিআই অফিসে বসার ব্যবস্থা]

২০১৫-১৬তে রাজ্য সরকার সবুজসাথী প্রকল্প (Sabooj Sathi) চালু করে।সবুজসাথী প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীরা সাইকেল পাওয়ায় তাঁদের যাতায়াতে সুবিধা হচ্ছে।মিডডেমিলে খাবার,কন্যাশ্রীতে নগদ সাহায্যের মতোই এই পরিবেশবান্ধব যান পড়ুয়াদের বাড়তি আগ্রহ তৈরি করেছে। পূর্ব বর্ধমানের প্রশাসনিক পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,২০২৫সালে সরকারি স্কুলের পড়ুয়ারা আরাও সাইকেল পাবেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

২০২৫- ২৬ অর্থবর্ষে মালদার খাসকোল বিদ্যালয়ে ১৫৭ জন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হয়। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীরা। প্রত্যন্ত গ্রামের দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে আসে তাদের সুবিধার্থে নবম শ্রেণীর  ছাত্রছাত্রীরা  এই সবুজ সাথী সাইকেল পেয়ে বেশ খুশি। আশা করা হচ্ছে,আগামীদিনে আরও ড্রপ আউট কমাতে সাহায্য করবে বাংলার শিক্ষাবন্ধু অভিনব প্রকল্প। (Sabooj Sathi)