মহালয়ায় শুরু, বৃহস্পতিতেও একাধিক পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Beginning in Mahalaya, the Chief Minister inaugurated multiple pujas on Thursday as well

Truth Of Bengal: বুধবার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুভ সূচনা হয়ে গিয়েছে। মায়ের আগমনী গান জানান দিয়ে দিয়েছে যে পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। মায়ের আগমনের আর দেরি নেই, সাজো সাজো রবে সেজে উঠেছে শহরতলী, মেতে উঠেছে বাঙালি। আর এই আবহে শুভ মহালয়ার দিন থেকেই পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহালয়ার দিন তিনি জেলার ৩২০টি পুজোর উদ্বোধন করেছেন। শুধু জেলা নয় জেলার পাশাপাশি যোধপুর পার্ক, চেতলা অগ্রণী, হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান ও ৯৫ পল্লির পুজোরও উদ্বোধন করেছেন তিনি। বৃহস্পতিতেও শহর আর শহরতলির একাধিক পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এদিন মুখ্যমন্ত্রী বেহালা, বড়িশা ও হরিদেবপুরের বেশ কয়েকটি এলাকার পুজো উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছে বড়িশা ক্লাব, বেহালা নূতন দল, অজেয় সংহতি, ৪১ পল্লি ক্লাবের পুজো উদ্বোধন। এদিনের তাঁর উদ্বোধন কর্মসূচী শুরু হবে টালা প্রত্যয় দিয়ে। জানা গিয়েছে, উদ্বোধনী মঞ্চ থেকে সাধারণ মানুষের জন্য তিনি বার্তা দেবেন।






