রাজ্যের খবর

ব্যারাকপুরে যামিনী ভূষণ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনে অর্জুন সিং

Arjun Singh at the inauguration of Dialysis Unit at Jamini Bhushan Hospital in Barrackpore

The Truth Of Bengal: উত্তর ব্যারাকপুর পুরসভার অধীনস্থ ইছাপুরে যামিনী ভূষণ মেমোরিয়াল মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে শুক্রবার বিকেলে ডায়ালসিস ইউনিটের উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ডায়ালসিস ইউনিটের জন্য সাংসদ তাঁর নিজের সাংসদ তহবিলের প্রায় ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করেন।

আগামীদিনে পুরসভার ওই হাসপাতালে আইসিসি ইউনিট চালুর তিনি আশ্বাস দিলেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ, উপ-পুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জি, স্বাস্থ্য দপ্তরের সিআইসি প্রদীপ বসু-সহ পুরসভার অন্যান্য কাউন্সিলাররা।

FREE ACCESS

Related Articles