ফের বাংলায় ছাত্রী নির্যাতন,ধর্ষ*নের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে
Again in Bengal against the classmate on the charge of rape

Truth of Bengal: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষ*ণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় মহিলাদের সুরক্ষা ও বিচারের দাবিতে পথে নেমেছে আমজনতা থেকে চিকিৎসক মহল। ঠিক এই ঘটনায় যখন উত্তাল হয়েছে গোটা দেশ। তারই মাঝে ফের বাংলায় নারী নির্যাতনের ঘটনা সামনে এল। এবার অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধ*র্ষনের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাঁড়াপোতা এলাকায়।
জানা গিয়েছে ঘটনার সূত্রপাত দিন ছয়েক আগে। টিউশন থেকে বাড়ি ফেরার সময় সহপাঠি তাঁকে মামার বাড়ি নিয়ে যায়। সেই সময় মামার বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে ওই ছাত্রীকে ধর্ষ*ণ করে তাঁর সহপাঠি। এই ঘটনার কথা কাওকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেয় ওই সহপাঠি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।
ওই নির্যা*তিতা ছাত্রী বাড়ি এসে অসুস্থ হয়ে পরে। তার থেকেই বাড়ির লোকেদের কিছুটা সন্দেহ হয়। এরপর বাড়ির লোক ওই ছাত্রীকে চেপে ধরলে আসল তথ্য সামনে আসে। এর পরই নির্যা*তিতার বাড়ির লোক পুলিশ দ্বারস্থ হন। ঘটনার পরে ৬ দিন পার হয়ে গেলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এতেই পুলিশের প্রতি ক্ষোভ নির্যাতিতার পরিবারের। অভিযুক্তের অবিলম্বে গ্রেফতার দাবি জানিয়েছেন তারা।





