রাজ্যের খবর

চাঁদার জুলুম, মাথা ফাটলো অতিরিক্ত পুলিশ সুপারের

Additional police superintendent's head cracked in a attack

The Truth Of Bengal : রাস্তার ওপরে চাঁদার জুলুমবাজি। বাধা দিতে গেলে আক্রমণের শিকার হতে হয় অতিরিক্ত পুলিশ সুপারকে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার আংরাভাসা এলাকায়। জানা যায়, জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন। সেই সময় এশিয়ান হাইওয়ে ৪৮ এর আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক গাড়ি দার করিয়ে চাঁদা তুলছিলো।

সেখানে আটকে পড়ে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও। এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তার উপরে আক্রমণ করা হয়। তা দেখে গাড়ি থেকে নেমে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। সেসময়ই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সহ তার দেহরক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ।

এরপর অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, “বেশ কিছু যুবক চাঁদা তুলছিল । এরপর দেহরক্ষী গাড়ি থেকে নামলে, তার উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা। তখন গাড়ি থেকে নামতেই তারা আমার মাথায় পাথর ছুড়ে মারে।গাড়িও ভাঙচুর করা হয়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।”

FREE ACCESS

Related Articles