রাজ্যের খবর
Trending

“জমিদারি হঠাও, বাংলা বাঁচাও” – বিজেপির জমিদারি হঠানোর ডাক অভিষেকের

Abhishek's call to seize zamindari of BJP

The Truth Of Bengal : ‘এখনই পথে নামুন, নষ্ট করার মতো সময় নেই’। “জমিদারি হঠাও, বাংলা বাঁচাও”। চব্বিশের ভোটযুদ্ধে অভিষেকের স্লোগান। বিজেপির বিরুদ্ধে পথে নামার নির্দেশ অভিষেকের। বিলম্ব না করে বঞ্চনা ইস্যুতে পথে নামার নির্দেশ। লড়াইতে নামার গাইডলাইনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে ভোকাল টনিক অভিষেকের।

বিজেপি জমিদারি চালাচ্ছে বলে সুর চড়ালেন তিনি। বিজেপির জমিদারি হঠিয়ে বাংলা বাঁচানোর লড়াইতে নামার নির্দেশ অভিষেকের। সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের। ‘জমিদারি হটাও বাংলা বাঁচাও’ নয়া স্লোগান তৃণমূলের। তবে জমিদারদের প্রত্যাখ্যান করার জন্য গড়তে হবে জনমত।

প্রচারে কল্যাণমূলক প্রকল্পই হাতিয়ার তৃণমূলের। ফের ১০০ দিনের কাজের বঞ্চনার বিরুদ্ধে প্রচার শুরু তৃনমূলের। প্রচারে নামতে সর্বস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের সাহায্য করতে হবে। শিবিরে সাহায্য করবেন তৃণমূল কর্মীরা। প্রতিটি বিধানসভায় ৫টি করে ক্যাম্প। সব বুথেই সহায়তা শিবির তৃণমূলের।

 

 

FREE ACCESS

 

Related Articles