রাজ্যের খবর

টিটাগড়ে তীব্র বিস্ফোরণ, বহুতলের দেওয়াল ভেঙে পড়ল পাশের টালির ছাদে

A massive explosion in Titagarh, the wall of a multi-storey building collapsed onto the tiled roof of a nearby house

Truth Of Bengal: সোমবার সকালে কেঁপে উঠল টিটাগড়। বাঁশ বাগান এলাকায় তীব্র বিস্ফোরণ! এই ঘটনায় একটি বহু দলের দেয়াল ভেঙে পড়েছে। জানা গিয়েছে এই দেওয়ালের ধ্বংসাবশেষ উড়ে গিয়ে পাশে একটি টালির বাড়ির ছাদেও পড়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোম স্কোয়াড। নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বহুতলটি খালি করা হয়েছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল? তার উত্তর খুঁজতে পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

টিটাগড় পুরসভার এই এলাকা ঘন জনবসতিপূর্ণ। স্থানীয় সূত্রে খবর, বাঁশ বাগান এলাকার যে বহুতলের চারতলায় বিস্ফোরণ হয়েছে সেখানে ভাড়ায় থাকতেন অনিল গুপ্তা নামে একজন। দুর্ঘটনার সময় ঘরটি ফাঁকা থাকায় কোন প্রাণহানি হয়নি গিয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণস্থল ঘিরে ফেলে পুলিশ। ঘরের মধ্যে ক্যারাম বোর্ড পাওয়া গিয়েছে পুলিশের অনুমান এখানে ক্যারাম খেলা থেকে শুরু করে আড্ডা সব‌ই চলত, সেভাবে হয়তো কেউ থাকত না। কিন্তু কি কারনেই বিস্ফোরণ ঘরে কি বোমা মজুত ছিল? নাকি বিস্ফোরণের নেপথে রয়েছে অন্য কোন কারণ? পুরো বহুতলটির তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related Articles