রাজ্যের খবর

শান্তিপুরে ৩১০ কেজি ভেজাল ঘি উদ্ধার, অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি

310 kg adulterated ghee recovered in Shantipur, search is on for the accused

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : অভিযান চালিয়ে ভেজাল ঘি এবং ভেজাল ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে খবর, অনেকদিন ধরেই নদিয়ার ফুলিয়া এলাকার একাধিক জায়গায় ভেজাল ঘি তৈরীর খবর আসে পুলিশের কাছে। পুলিশ এর আগেও একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বহু বেআইনি জিনিস তৈরীর সরঞ্জাম উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। গতকাল রাতে আবারও খবর পেয়ে অভিযান চালিয়ে, শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বুইচা ঘোষ পাড়া থেকে শুভঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে নকল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। যদিও তাঁরা আসার খবর পেয়ে বাড়ি থেকে পলাতক অভিযুক্ত।

পুলিশ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়ি থেকে ১২০ কেজি ডালডা, ১০০ কেজি নকল ঘি এবং ৯০ কেজি রিফাইন তেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ফুলিয়া এলাকা জুড়ে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে পরবর্তীতে এই ভেজাল ঘি উদ্ধার অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Related Articles