রাজ্যের খবর

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৮

2 dead, 8 injured in road accident in East Burdwan

The Truth Of Bengal, East Burdwan: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বিশ্বরম্ভার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনায় মৃত ২, আহত ৮। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবার সহ গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কৃষ্ণা দে এবং অনন্যা মজুমদার নামে দুই মহিলাসহ আরও ৮ জন দাঁইহাটের একটি বিয়ের বাড়িতে গিয়েছিল। এরপর বিয়ে অনুষ্ঠান মিটে গেলে তারা নবদ্বীপে তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এমন সময় হঠাৎ একটি স্করপিও গাড়ির সামনে কুকুর চলে আসায় টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থেকে ছিটকে মাঠের উপর পড়ে যায় গাড়িটি। স্থানীয়রা বিকট আওয়াজ শুনে দৌড়ে এলে দেখেন তারা অচৈতন্য অবস্থায় মাঠে পড়ে রয়েছেন। এরপর এলাকাবাসীদের সহযোগিতায় তাদের সকলকে চিকিৎসার জন্য পূর্বস্থলী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অনন্যা মজুমদারকে মৃত বলে ঘোষণা করেন। এরপর কৃষ্ণা দের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই হাসপাতালে চিকিৎসাধীন সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা কৃষ্ণাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে আহতরা হলেন কল্লোল দে, অনির্বাণ বসু, অনিন্দিতা বসু, বিশ্বজিৎ বসু, রিয়া সেন, মৈত্রী বসু, রিদ্ধিশ দে এবং কৌশানি দে। এনারা সকলেই কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত কল্লোল দে তিনি জানান, “মাসির ছেলের বিয়ে থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আমার মা এবং আমার বড় মামার ছেলের বউ মারা যায়। বাকিরা আহত হয়ে কালনা হাসপাতালে চিকিৎসাধীন।”

FREE ACCESS

Related Articles