Uncategorizedরাজ্যের খবর
Trending

আরামবাগে অভিনব কায়দায় চুরি পেট্রোল পাম্পে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু

Arambagh petrol pump stolen in a novel manner, investigation started on the basis of CCTV footage

The Truth Of Bengal: ফের অভিনব কায়দায় চুরি আরামবাগে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা পর পর পাঁচটি ট্রাক্টরের ব্যাটারি চুরি ঘটনা।আরামবাগের বাইসমাইল এলাকায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

একটি মালবাহী ট্রাকে করে রাতের অন্ধকারের সুযোগে চুরি করে ২-৩  জনের একটি দল।আর এই পুরো চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আরামবাগের বাইসমাইল এলাকায় এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

জানা গিয়েছে, বাইসমাইল এলাকায় একটি প্রেট্রোল পাম্পে প্রায় প্রতিদিনের মতো বুধবার রাতে তেল ভরে ট্রাক্টর রেখে যায় স্থানীয় ট্রাক্টর মালিকরা।বৃহস্পতিবার সকালে গিয়ে দেখে ট্রাক্টরের ব্যাটারি নেই।পাঁচটি ট্রাক্টরের ব্যাটারি চুরি গিয়েছে।তার পরই পাম্পের সিসিটিভি ক্যামেরা খুলে দেখতেই উঠে আসে চুরির মুহূর্তের ঘটনা।

একটি মালবাহী ট্রাকে করে ২থেকে ৩  জনের একটি চোরের দল পাম্পে ঢোকে।একেবারে রাস্তা থেকে দেখতে না পাওয়া যায় সেই মতো ট্রাক দিয়ে ট্রাক্টর গুলোকে একে একে আড়াল করা হয় তার পর চুরি করা হয়।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।খবর দেওয়া হয় আরামবাগ থানায়।পুলিশ সিসিটিভির ফুটেজ ধরে তদন্ত শুরু করেছে।তবে লরি অথবা ট্রাকে করে চুরির ঘটনা প্রথম ঘটনা নয়।এর আগেও আরামবাগ মহকুমায় এধরনের ঘটনা ঘটেছে।শীতের রাতেই আরামবাগ মহকুমা জুড়ে  এধরনের ঘটনা সামনে আসে।

Free Access

Related Articles