ভারতের বাজারে স্যামসাং-এর গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ৫ এন্টারপ্রাইজ এডিশন
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ৫৬,৯৯৯ টাকা।
Truth Of Bengal: ভারতীয় ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের কথা ভেবে স্যামসাং ভারতের বাজারে আনল গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৫ এন্টারপ্রাইজ এডিশন (Samsung Galaxy)। অ্যান্ড্রয়েড প্লাটফর্মে চলা এই ট্যাবের দাম শুরু ৪৯,৯৯৯ টাকা থেকে। ২টো ভ্যারিয়্যান্টে এসেছে এই ট্যাব। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ৪৯,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম পড়বে ৫৬,৯৯৯ টাকা।
[আরও পড়ুন: Shantiniketan Murder: খোয়াই হাটে যুবতীর দেহ উদ্ধারের দু’সপ্তাহ পার, এখনও জানা গেল না আসল পরিচয়!]
স্যামসাং-এর নতুন গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ৫ এন্টারপ্রাইজ এডিশনে রয়েছে ৮ ইঞ্চি WUXGA ডিসপ্লে। ধুলোবালি, ময়লা, ঘাম, জল বা পড়ে যাওয়া থেকে সুরক্ষা দিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অক্টাকোর প্রসেসরে চলে এই ট্যাবলেট। গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ৫ রয়েছে ১৩ এমপি রিয়ার ক্যামেরা ও ৫এমপি ফ্রন্ট ক্যামেরা (Samsung Galaxy)।
[আরও পড়ুন: Basirhat: ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার বৃদ্ধ]
এতে রয়েছে ডলবি অ্যাটমস অডিও। ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে ৫০৫০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। ট্যাবটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। ৭ বছর ধরে অপারেটিং সিস্টেমে আপগ্রেড সাপোর্ট পাওয়া যাবে। স্যামসংয়ের তরফে ৩৬ মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে (Samsung Galaxy)। স্যামসাং-এর ট্যাবে রয়েছে ৫জি, এলটিই, ওয়াইফাই ৬, ওয়াইফাই ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.৩ আর এনএফসি, ৩.৫ এমএম হেডফোন জ্যাক আর এসপেন।






