laliga: পিছিয়ে থেকেও লা-লিগায় জয় কাতালানদের
লামিনে ইয়ামলের একটা ওভারহেড বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দেন উনাই এলগেজাবাল।
Truth of Bengal: শনিবার লা-লিগায় তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। প্রতিপক্ষ ছিল লেভান্তে। ম্যাচের বিরতিতে যাওয়ার আগে অবধি স্কোরশিটে ফলাফল ছিল লেভান্তে-২, বার্সা-০। কিন্তু শেষে ফলাফল দাঁড়ালো বার্সা-৩, লেভান্তে-২।(laliga)
ম্যাচের বয়স তখন সবে ১৫মিনিট হয়েছে। লেভান্তের হয়ে প্রথম স্কোরশিটে ইভান রোমেরো। এরপর তারা দ্বিতীয় গোলটি করে ম্যাচের অতিরিক্ত সময়ে। পেনাল্টি থেকে লেভান্তেকে এগিয়ে দেন জোস মোরালেস। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।(laliga)
[আরও পড়ুনঃ Shantiniketan Murder: খোয়াই হাটে যুবতীর দেহ উদ্ধারের দু’সপ্তাহ পার, এখনও জানা গেল না আসল পরিচয়!]
বিরতি থেকে ফিরে এসেই বার্সার হয়ে প্রথম গোল করলেন পেদ্রি। লামিনে ইয়ামলের ব্যাক পাস থেকে গোল করেন তিনি। এরপর বার্সার হয়ে দ্বিতীয় গোল অভিজ্ঞ তোরেসের। ম্যাচের বয়স তখন ৫২ মিনিট। রাফিনার কর্নার থেকে গোল করেন তিনি। বার্সার এই দুটি গোলের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ২ মিনিটের কিছু বেশি। এর আগে বার্সা ঠিক একইভাবে ২০১৮ সালে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে একইরকমভাবে ২ গোলে পিছিয়ে থেকেও মাত্র ৫৪ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফিরেছিল। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।(laliga)
এই ম্যাচে বার্সা তাদের কাঙ্খিত গোলটি পেয়ে যায় অতিরিক্ত সময়ে। লামিনে ইয়ামলের একটা ওভারহেড বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দেন উনাই এলগেজাবাল। শেষ পর্যন্ত ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ল কাতালানরা।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ইতিহাস ঘাটলে জানা যাচ্ছে লা লিগার অ্যাওয়ে ম্যাচে বিরতিতে ২ গোলে বার্সা পিছিয়ে ছিল মোট ৯৯ বার। তার মধ্যে ৯২টিতেই পরাজিত হতে হয় কাতালানদের। ড্র হয় ৬টি ম্যাচে। মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল বার্সা। তাও সেটা ১৯৬২ সালে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। সেবারও লেভান্তের মতই বিরতিতে ২ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে শেষ পর্যন্ত ম্যাচ থেকে জয় তুলে নিতে পেরেছিল কাতালানরা।(laliga)






