প্রযুক্তি

ম্যারাথনে মানুষকে হারাতে ব্যর্থ হিউমানয়েড রোবট

Humanoid robot fails to beat humans in marathon

Truth Of Bengal: মানুষকে হারাতে ব্যর্থ প্রযুক্তি। চিনের রাজধানী বেজিংয়ে সম্প্রতি বিশ্বে প্রথমবার মানুষ আর হিউমানয়েড রোবটদের মধ্যে অভিনব এক ম্যারাথন অনুষ্ঠিত হয়। ২১টি হিউমানয়েড রোবট অংশ নেয় ম্যারাথনে। তবে শেষ পর্যন্ত ২১টি হিউমানয়েড রোবটের মধ্যে শুধু ৬টি রোবটই ম্যারাথন দৌড়ের শেষ ধাপ পর্যন্ত পৌঁছতে পারে।

১৩.১ মাইল দীর্ঘ হাফ ম্যারাথনে অংশ নেন ১২ হাজার অ্যাথলিট। অংশ নেয় ২১টি হিউমানয়েড রোবট। কিন্তু শেষ হাসি হাসে মানুষই। শেষ বিচারে পারফরম্যান্সের নিরিখে হিউমানয়েড রোবটদের হারিয়ে বাজিমাত মানুষেরই। ম্যারাথনে লাগাতার ডাক্ট টেপ লাগানো হয়। নিয়মিত মানুষই নজরদারি চালায়। ঠান্ডা রাখতে জলের স্প্রে করা হয়। ব্যাটারি বদলানো হয়। অনেক রোবট ছোটদের সাইজের জুতো পরে দৌড়োয়। ওজন ঠিক রাখতে অনেক রোবটের আঙুল ও মাথা ছিল না।

প্রচুর মিডিয়া হাইপ তৈরি হয়েছিল ‘হুয়ানহুয়ান’ নামক রোবটকে ঘিরে। কিন্তু এই রোবট ম্যারাথনে দৌড়তে গিয়ে কাঁপতে শুরু করে। শামুকগতিতে দৌড়োয়। ‘শেনোং’ নামে আরেকটি রোবট দেওয়ালে ধাক্কা খায়, মানুষ হ্যান্ডলারদের ঠেলে ফেলে দেয়। কাঠের তৈরি রোবট ‘জুয়ানফেঙ জিয়াওজি’ মাঝপথে পড়ে যায়।

Related Articles