প্রযুক্তি

লেটেস্ট ভার্সনের আইফোন ব্যবহার করেন? কোথায় ভয়েজ মেসেজ জমা হচ্ছে বুঝতে পারছেন না? কীভাবে খুঁজবেন

ম্যানুয়ালি সেভ করে না রাখলে আইফোনের লেটেস্ট ভার্সনে সাধারণ অডিও ফাইলের মতো ভয়েজ মেসেজ জমা হয় না।

Truth Of Bengal: আইফোন ১৬ বা আইফোন ১৭ এর মতো লেটেস্ট ভার্সনের আইফোন ব্যবহার করেন? কোথায় ভয়েজ মেসেজ জমা হচ্ছে বুঝতে পারছেন না? কীভাবে পরে শুনবেন ভয়েজ মেসেজ?

ম্যানুয়ালি সেভ করে না রাখলে আইফোনের লেটেস্ট ভার্সনে সাধারণ অডিও ফাইলের মতো ভয়েজ মেসেজ জমা হয় না। আইমেসেজের মাধ্যমে পাঠানো বা রিসিভ করা ভয়েজ মেসেজ জমা হয় আইফোনের মেসেজ অ্যাপে। শোনার পর ২ মিনিটের মধ্যে বাই ডিফল্ট তা মুছে যায়। এই পদ্ধতি বদলাতে হলে আইফোনের সেটিংসে গিয়ে মেসেজ অপশনে ক্লিক করে অডিও মেসেজ অপশন বেছে নিন। নেভার অপশন বেছে নিন। চ্যাটে থাকবে ভয়েজ মেসেজ।