খেলা

আফগানিস্তানের বিপক্ষে খেলছেন বিরাট-রোহিত, বিশ্বকাপে আর দেখা যাবে না তাঁদের, কিন্তু কেন?

Virat-Rohit will not be seen again in the World Cup

The Truth Of Bengal : আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টিম। তবে ম্যাচের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল বিরাট রোহিত টি২০ সিরিজ আর খেলবে কিনা ! যদিও সে জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা খেলছেন। এরপর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে কি দেখা যাবে? এই প্রশ্ন রয়েছে আগে থেকে। যে জল্পনা চলছে সে অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি শেষ হতে চলেছে বিরাট রোহিতের কাছে।

এরপর আর টি টোয়েন্টিতে দেখা যাবে না তাঁদেরকে। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। বিসিসিআই এর অন্দরে এই জল্পনা চলছে বলেই খবর। যদিও ফাইনাল এই বিষয়ে এখনো কিছু বলেনি বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া। রোহিতের নেতৃত্বে প্রথম ম্যাচে দুরন্ত জয়। পরের গুলোতেও বেশ ভালো খেলবে বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তানের বিরুদ্ধে ফেয়ারওয়েল ম্যাচ খেলছেন বিরাট-রোহিত এমন জল্পণা চলছে।

তবে এই সিরিজের পরই এই দুই তারকাকে ফেয়ারওয়েল দিতে পারে বিসিসিআই। ২০২২ সালের পর রোহিত শর্মা আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। এরপর এই বছর খেলছেন। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো তাঁকে দেখা যাবে না । উল্লেখ্য, এর আগে সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে হার্দিককে দেখা গিয়েছিল। সেটাই হতে চলেছে বলে গুজন চলছে।

 

FREE ACCESS

Related Articles