
The Truth Of Bengal: এবার প্যারিস অলিম্পিক্সে, নামার যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রাখলেন বিনেশ ফোগট । সোমবার পাতিয়ালায় মহিলাদের ৫০ কেজি বিভাগের নেমেছিলেন বিনেশ সেখানে মহিলাদের ৫০ কেজি বিভাগে শিবানীকে ১১-৬ ব্যবধানে হারালেন বিনেশ । সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ সাধন সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই বিনেশ। আন্দোলনের জন্য বহু প্রতিযোগিতায় নামতে পারেনি তিনি।
আন্দোলনের জন্য তার ঠিকমতো খাওয়া-দাওয়া এবং শরীরচর্চার না হওয়ায় তিনি ৫৩ কেজি বিভাগে নামতে পারেনি। নামলেন ৫০ কেজি বিভাগে। এর আগের ট্রায়ালে বজরং পুনিয়া এবং রবি দাহিয়া নেমেছিলেন । তবে এই দুই তারকা টিকিট অর্জন করতে পারলেন না। যে ট্রায়াল চলছিল সে ট্রায়ালে অংশ নিলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে এই দুই তারকা কুস্তিগিরকে । এই দুই কুস্তিগির দেশের জন্য এর আগেই পদক জিতেছিলেন ।
তবে আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিক্সের আগে দুজনই ছিটকে গেলেন। ৬৫ কেজির বিভাগে অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া।তিনি প্রথম রাউন্ডে, কষ্টে হলেও জিতেছিলেন । অবশেষে আর পারেননি । এদিকে বিনেশ প্রথমেই শিবানীর বিরুদ্ধে শুরুতে ১-৪ এ পিছিয়ে পড়েন। পরে যদিও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেন । ১১-৬ এ জয় পান।
FREE ACCESS






