অস্ত্রোপচার সম্পন্ন সূর্যকুমারের, হাসিমুখে এক্সে ছবি পোস্ট সূর্যের…
Suryakumar after surgery, smiling X-ray photo posted by Surya...

The Truth Of Bengal: অস্ত্রোপচারের পর এখন বেশ খানিকটা সুস্থ সূর্য কুমার। হসপিটালের বেডে শুয়ে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। সেই ছবি পোস্ট করেছেন এক্সে।
ভারত বনাম আফগানিস্তানের ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার যাদব । দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন সূর্য কুমার । তার পর অস্ত্রোপচার করা হল তার । আপাতত এখন হাসপাতালে রয়েছেন সূর্য। তার চোটের কারণেই তাকে আফগানিস্তান সিরিজে রাখা হয়নি। এবার সফল হল তার অস্ত্রোপচার। রয়েছেন হাসপাতালেই । সেখান থেকে ছাড়া পাওয়ার পর যাবেন রিহ্যাবে । মাসখানেক রিহ্যাব করার পর ফিরবেন ফের ২২ গজে ।
Surgery done✅
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYT
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024
এক্স হ্যান্ডলে নিজের অস্ত্রোপচারের পরের ছবি পোস্ট করে সূর্য লিখেছেন, অস্ত্রোপচার শেষ হয়েছে । তার শরীর নিয়ে যারা চিন্তিত ছিলেন এবং যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। তবে সূর্য কুমার যাদব মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। মাসখানেক লাগবে তার সুস্থ ও ফিট হতে। তারপরেই মাঠে ফিরবেন বলেই জানা যাচ্ছে। চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে রাখা হয়নি এরপর রয়েছে আইপিএল। সেই আইপিএলে ফিরবে সূর্য কুমার এমনটাই জানা গেছে। আইপিএলে সূর্য তেমন পারফর্ম করবে সেটা দেখেই হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকে দলে রাখা হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সবার আগে এখন তার মাঠে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।
Free Access






