Sindoor Operation: ‘অপারেশন সিঁদুর’ এবার এশিয়া কাপের মঞ্চেও করে দেখাল ভারত, সূর্যদের শুভেচ্ছা মোদির
সোশ্যাল মিডিয়ায় নমো লেখেন, ‘এবার খেলার মাঠে অনুষ্ঠিত হল অপারেশন সিঁদুর।
Truth of Bengal: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈশানরে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। যে ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বহু নিরীহ পর্যটক। যে ঘটনা সিথিঁর সিঁদুর মুছে দিয়েছিল অনেক বিবাহিত মহিলার। এরপর তার বদলা হিসেবে যুদ্ধের ময়দানে ‘অপারেশন সিঁদুর’ ঘটিয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনি। এবার সেই ‘অপারেশন সিঁদুর’ খেলার মাঠেও করে দেখালেন ভারতীয় ক্রিকেটাররা। তারপরই টিম ইন্ডিয়ার এই সাফল্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Sindoor Operation)।
আরও পড়ুনঃ ২৫টিরও কম আসন পেতে পারে জেডিইউ, এক সাক্ষাৎকারে বিস্ফোরক পিকে
সোশ্যাল মিডিয়ায় নমো লেখেন, ‘এবার খেলার মাঠে অনুষ্ঠিত হল অপারেশন সিঁদুর। তার মানে ভারত এশিয়া কাপের ফাইনালে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিল। আমি আমার দেশের ক্রিকেটারদের এমন সাফল্যের জন্য অভিনন্দন জানাই (Sindoor Operation)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ভূস্বর্গের মাটিতে যে নৃশংস জঙ্গি হামলা ঘটে, তাতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৬ জন পর্যটক। এরপর আন্তর্জাতিক স্তরে প্রচণ্ড চাপের মধ্যে পড়ে পাকিস্তান। ভারতও তার পাল্টা হিসেবে ‘অপারেশন সিঁদুর’ অভিযান ঘটিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বস করে। যার ফলেই উত্তেজনা সৃষ্টি হয় প্রতিবেশী দুই দেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে। যার রেশ এবার এশিয়া কাপেও পড়ল (Sindoor Operation)।






