দেশ

২৫টিরও কম আসন পেতে পারে জেডিইউ, এক সাক্ষাৎকারে বিস্ফোরক পিকে

এমন আবহাওয়ায় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ভোট সম্পর্কে নিজের মতামত জানালেন জন সুরজ পার্টির প্রধান পিকে, ওরফে প্রশান্ত কিশোর।

Truth Of Bengal: আর মাত্র কয়েকটি মাস। তারপরই নীতিশ গড় বিহারে হবে বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতেই জোরদার প্রচারে নেমেছিল শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল। ভোটারদের উত্তেজনার মাত্রাও দিনদিন বেড়ে চলেছে। এমন আবহাওয়ায় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ভোট সম্পর্কে নিজের মতামত জানালেন জন সুরজ পার্টির প্রধান পিকে, ওরফে প্রশান্ত কিশোর। তাঁর মতে, ২৫টিরও কম আসন পেতে পারে জনতা দল (ইউনাইটেড)। শুধু তাই নয়, তাঁর দলই বা কেমন ফল করবে, সেই প্রসঙ্গেও তিনি নিজের অবস্থান তুলে ধরেন।(Prashant Kishor)

আরও পড়ুনঃ Zamindar Puja: ২২৫ বছরের ঐতিহ্য! আজও পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে শুরু হয় মালদার এই জমিদার বাড়ির পুজো

প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, “এবারের বিধানসভা নির্বাচনে জনতা দল (ইউনাইটেড) পেতে পারেন ২৫টিরও কম আসন।” নিজের দল বিহারের মাটিতে কেমন খেল দেখাবে, সেই ব্যাপারে তিনি বলেন, “নয় আমরা শীর্ষে থাকবো, নয় সবার শেষে।” যদিও এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি আরও একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তৎকালীন ভোটকুশালীর মতে, এবারের ভোটে গেরুয়া শিবিরের আসন কমতে পারে গতবারের চেয়ে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

নীতিশ কুমারকে নিয়েও প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজের মতামত জানান। তিনি দাবি করেন, “রাজ্য প্রশাসন আর নিয়ন্ত্রণ করতে পারছেন না নীতিশ কুমার। হয়তো তিনি খারাপ ব্যক্তি নন, কিন্তু তাঁর আশেপাশে যেই নেতারা এবং কর্মকর্তারা রয়েছেন, তাঁরা লুটপাট করছেন। যদি চোর না হন তিনি, তাহলে চুরি করছে কে?” তবে তিনি এটা পরিষ্কার করে দেন যে তাঁর দল জন সুরজ মাটি ধরে লড়াই চালাচ্ছে এবং প্রচার করে বেড়াচ্ছে। পাশাপাশি, তিনি নিজে ভোটে দাঁড়াবেন কিনা প্রশ্ন করা হলে, তিনি জানান যে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত তিনি নেননি।