IPL 2024খেলা
Trending

IPL 2024: দোষ করলো দল, শাস্তি একা শ্রেয়সের?নিয়ম ভেঙে পার পেলেন না নাইট অধিনায়ক

Shreyas Iyer was punished for violating the IPL Code of Conduct

The Truth of Bengal: শাস্তির মুখে শ্রেয়স আইয়ার, বিসিসিআই এর তরফে জানানো হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রাজস্থান রয়্যালসের ম্যাচে আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে শ্রেয়স আইয়ারকে শাস্তির মুখে পড়তে হল।

নিয়ম ভেঙে পার পাননি নাইট অধিনায়ক, ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে শ্রেয়সকে। ওভার রেট সংক্রান্ত আইপিএলবিধি না মানায় শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে স্লো ওভার রেটের জন্য শ্রেয়স দোষী সাব্যস্ত হয়েছেন। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড নাইট অধিনায়ককে ওই টাকা জরিমানা করেছে।যদিও দলগত অপরাধের শাস্তি পেতে হয় একা নাইট দলনায়ককে। মাঠে দল পরিচালনার ক্ষেত্রে ক্যাপ্টেনের ভূমিকাই মুখ্য। তাই এক্ষেত্রে প্রথম অপরাধের জন্য দলের কাণ্ডারীকে শাস্তি দিয়েই গোটা দলকে সতর্ক করে দেয় বিসিসিআই।

পাশাপাশি এও জানানো হয়েছে বাকি টুর্নামেন্টে একই ভুলের পুনরাবৃত্তির হলে এই শাস্তির পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে ক্যাপ্টেনের জরিমানার অঙ্ক দ্বিগুণ হয়ে দাঁড়াবে এবং পার পাবেন না দলের বাকি ক্রিকেটাররাও।

Related Articles