খেলা

বোর্ডের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন রোহিত!

Rohit involved in controversy with the board!

The Truth Of Bengal: বিরাট কোহলিকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবে কি গোটা দল ? এই জল্পনার মাঝে  এবার কীর্তি  আজাদ সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ নজর কেড়েছে । তিনি জানিয়েছেন রোহিত বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেছেন বিরাট কোহলি কে যেকোনো মূল্যে দলে নিতে হবে।

আইপিএল টুর্নামেন্টের পরেই দেশবাসী মেতে উঠবে বিশ্বকাপে । আর এখন থেকেই বোর্ড  কর্তারা টিম নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।  টি-টোয়েন্টি বিশ্বকাপে  ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে ছাড়া যাত্রা করবে বলেই কিছুদিন আগে জানা গিয়েছিল। আর এই আবহে এবার বিরাট কোহলির থাকা না থাকা নিয়ে বেশ দন্দ তৈরি হয়েছে বোর্ডের সঙ্গে ।  রোহিত শর্মার কানেও এ খবর পৌঁছেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে কোহলির বাদ যাওয়ার বিষয়ে ভারত অধিনায়ক  রোহিত শর্মা  বোর্ড সচিবকে ফোনে জানিয়ে দিয়েছেন ,  কোহলিকে যে কোনও মূল্যে  বিশ্বকাপের দলে  নিতে হবে ।

বোর্ড  কর্তাদের যুক্তি কুড়ি ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়ার অসুবিধা হতে পারে। এদিকে কোহলির আইপিএল পারফরম্যান্স বিচার করার পরেই তাকে দলে নেওয়া হতে পারে । ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি দেশের হয়ে আর কুড়ি ওভারের ম্যাচ খেলেননি। বোর্ডের তরফ থেকে যে যুক্তি দেওয়া হোক না কেন তা মানতে চাইছে না ভারত অধিনায়ক।  সেই সঙ্গে এবার কীর্তি আজাদ রোহিতের সঙ্গে বোর্ডের কথোপথনের বিষয়টা প্রকাশে এনেছেন,  সোশ্যাল মিডিয়া পোস্ট এর মাধ্যমে।   সঙ্গে কীর্তি আজাদ লিখেছেন জয় শা কেন মাথা ঘামাচ্ছেন তিনি তো নির্বাচকম নন এই দায়িত্বটা অজিত আগর করকেই দেওয়া উচিত বলেই তিনি উল্লেখ করেছেন।

FREE ACCESS

Related Articles