
The Truth Of Bengal: সিএসকের বিপক্ষে একটি ম্যাচে জয়লাভ করার পর বদলে গিয়েছে বেঙ্গালুরুর ছবি । খেলোয়াড় থেকে সমর্থকদের মধ্যে দেখা গেল এক অন্য উন্মাদনার ছবি । সমর্থকদের কেউ নাচছেন কেউ গাইচ্ছেন , আবার কেউ উন্মাদের মতো দৌঁড়াচ্ছেন। না এ ছবি শুধু সমর্থকদের মধ্যেই দেখা যায় নি । দেখা গিয়েছে খেলোয়াড়দের মধ্যেও । আরসিবি জয়ী হওয়ার পর বিরাটরা যখন গ্যালারির চারপাশে ঘুরছিলেন তখন তাদের কোনো কোনো খেলোয়াড় নাচচ্ছিলেন আনন্দে উদ্বেলিত হয়ে ।
আর সেই ভিডিও এক্সে তুলে ধরেছে আরসিবি । সিএসকের বিপক্ষে জয়লাভ করার পর বেঙ্গালোর শহরের রাতের নিস্তব্ধতা কোথায় উড়ে গিয়েছে। খেলোয়াড় থেকে সমর্থকদের চোখ থেকে যেমন ঘুম উড়েছে , ঘুম উঠেছে বিপক্ষ টিম সিএসকের চোখ থেকে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ফ্যাফ ডুপ্লেসিস ও বিরাট কোহলির আরসিবি। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান তোলে বেঙ্গালুরু। কোহলি করেন ৪৭ রান। সঙ্গে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস করেন অর্ধশতরান ।
A victory lap to honour the undying spirit of the RCB fans! 🙌
We love you 3000, 12th Man Army. And it shows in this video. ❤️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK pic.twitter.com/gXuepLqERj
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 19, 2024
প্লে-অফে যদি উঠতে হতো চেন্নাইকে তবে ২০০ রানের মধ্যে আটকাতে হত বেঙ্গালুরুকে,কিন্তু এদিন তা পারেনি চেন্নাই । প্রথমে ব্যাট করে ২১৮ রান করে বেঙ্গালুরু। চেন্নাই এ দিন ১৯৭ রানে আটকে যায়। ২৭ রানে জয়ী হয় আরসিবি ।
এই ম্যাচে একদিকে যেমন ধোনিদের লক্ষ্য ছিল , হয় জয়লাভ করা না হলে ২০ ওভারের মধ্যে ২০১ রান ছুঁয়ে ফেলা । অপরদিকে বিরাটদের লক্ষ্য ছিল ২০০র মধ্যে চেন্নাইকে আটকে দেওয়া, তাহলেই প্লে অফ নিশ্চিত। আর ২০০ মধ্যে চেন্নাই কে আটকে দেওয়ার ফলে একেবারে প্লে অফ নিশ্চিত আরসিবির । তার পরেই চলে উদযাপন ।






