খেলা

সাহালকে নিয়ে চিন্তায় মোহনবাগান, ফিট হয়েই কি মাঠে নামবেন তিনি ?

Mohun Bagan is worried about Sahal, will he enter the field if he is fit?

The Truth Of Bengal : মোহনবাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাহাল আবদুল সামাদ কবে মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়। এর আগে জাতীয় দলের হয়ে খেলার আগেই চোটে  ছিটকে যান। ৩১ শে মার্চ চেন্নাই এফসি-র বিরুদ্ধে সাহালের খেলার সম্ভাবনা খুব ক্ষীণ রয়েছে । ফিরতে পারেন ৬ এপ্রিল ।

দোহাতে খেলতে গিয়েছিল  ভারতীয় ফুটবল টিম। তার আগে  মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ চোটে কাবু ছিলেন , ফলত তাকে ছাড়ায় যাত্রা করতে হয়েছিল ইগর স্টিম্যাচ কে ।  আইএসএলে মোহনবাগানের হয়ে খেলার সময় চোট পান সাহাল । তারপর আর তাকে মাঠে দেখা যায়নি। আগামী ৩১ শে মার্চ চেন্নাই এফসি-র বিরুদ্ধে সাহালের খেলার সম্ভাবনা খুব ক্ষীণ রয়েছে । সৌদি আরবের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামার আগে ভারতীয় শিবিরে অস্বস্তি দেখা যায় , নামতে পারেননি সাহাল । গুয়াহাটিতে ও জাতীয় দল থেকে বাদ পড়ে কলকাতায় ফিরে আসেন।  এবার ফিজিওর সঙ্গে কথা বলছেন সাহাল কবে মাঠে নামানো হতে পারে তাকে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ৩১ মার্চ চেন্নাইয়ের বিপক্ষে না পাওয়া গেলেও ৬ এপ্রিল পাঞ্জাব এফসির   বিরুদ্ধে তাকে দলে ফেরানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতীয় দলের এরকম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়াতে ইগর স্টিম্যাচ  খুব সমস্যায় পড়েছিলেন ।  মোহনবাগানের গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডারকে বাদ দিয়েই  তাকে দল সাজাতে হয়েছিল ।  বিশেষজ্ঞরা বলছেন , মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে যে যে খেলোয়াড়কে দরকার তার মধ্যে অন্যতম সাহাল। তার চোটে বেশ চিন্তায় রয়েছেন মোহনবাগানের কোচ।সাহালের না থাকায় বেশ ভুগেছে জাতীয় দল । তারপরেই ভুগছে মোহনবাগান। তবে সাহালকে খুব শীঘ্রই মাঠে পেয়ে যাবেন  মোহনবাগান কোচ ।

Related Articles