খেলা
Trending

৬৫ কোটিতে বিকোলো মেসির জার্সি, নিলামে দর উঠলো ৭.৮ মিলিয়ন ডলার

Messi's World Cup jerseys were sold for 65 crores

The Truth Of Bengal: মেসির প্রতি আগ্রহ রয়েছে প্রত্যেকের ।তিনি কি করছেন ,কবে নামবেন মাঠে তা নিয়ে মাতামাতি  করেন প্রত্যেকেই । কিছুদিন আগে তার জার্সি গুলো উঠলো নিলামে । বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরের নজরে ছিল জার্সি গুলো। অবশেষে সেই জার্সি গুলোর দর উঠেছে ৭.৮ মিলিয়ন ডলার। যা ৬৫ কোটি টাকার সামান্য কম।

লিওনেল মেসির  নেতৃত্বে আর্জেটিনা বিশ্বকাপ জিতেছে। এই বিশ্বকাপ জয় টা ছিল মেসির প্রথম জয়।আর্জেন্তিনার এই  কিংবদন্তির জার্সি উঠেছিল নিলামে, তার এই জার্সি গুলো নিলামে তোলার জন্য এগিয়ে এসেছে ইংল্যান্ডের এক সংস্থা।  ৬৫ কোটিতে বিকিয়েছে  মেসির বিশ্বকাপের সেই জার্সি গুলো ।সব মিলিয়ে ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে যা  ৬৫ কোটি টাকার সামান্য কম। এর আগে নিলাম কারী সংস্থা সাউথবে’র তরফে বলা হয়েছিল  ১০ মিলিয়ন দাম উঠতে পারে এই জার্সি গুলোর । কিন্তু তা ওঠেনি । বিশ্বকাপের সময় মেসি  সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া  ফ্রান্সের বিরুদ্ধে  যে জার্সিগুলি পরে খেলেছিলেন, সেগুলিই  নিলামে তোলা হয়েছিল।

আগেই জানা গিয়েছিল জার্সির নিলাম থেকে পাওয়া টাকা  ব্যবহার করা হবে  বিরল রোগে আক্রান্ত হ্ওয়া শিশুদের চিকিৎসার জন্য । উল্লেখ্য , এর আগে চারটি বিশ্বকাপে খেললেও, মেসি আর্জেন্তিনাকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ২০২২-এ স্বপ্নপূরণ হয়েছে লিওর। পঞ্চম বারে তিনি আর্জেন্তিনাকে শিরোপা এনে দিয়েছেন। সাম্প্রতিক সময়ে নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো খেলাধুলার স্মারকের প্রতি ঝুঁকেছে। তারপর খেলোয়ারদের স্মারক থেকে জার্সির  বাজার   বেশ ক্রমবর্ধনশীল ।   গোটা পৃথিবী জুড়ে রয়েছে মেসির অগনিত ভক্ত । স্বাভাবিক ভাবেই মেসির জার্সি নিয়ে আগ্রহ রয়েছে বহু ভক্তের মধ্যে । নিলাম নিয়ে আগ্রহ বাড়ছে ফুটবল প্রেমীদের।তবে  এই জার্সিগুলির জন্য নিলামে কত টাকা উঠবে, তা নিয়ে বেশ চর্চা চলছিল ।

Free Access

Related Articles