খেলা

Kromah Wife: প্রয়াত ময়দানের প্রাক্তন বিদেশি ফুটবলারের বাঙালি বউ

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পূজা ওরফে সাদিয়া। বুধবার স্ত্রীর মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান ক্রোমা।

Truth of Bengal: আনসুমানা ক্রোমা এই নামটা ময়দানের কারও কাছেই অপরিচিত নয়। একটা সময় ময়দানের দুই প্রধানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছিলেন লাইবেরিয়ান ফুটবলারটি। ময়দানে খেলার পাশাপাশি বাঙালি মেয়ে পূজা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রোমা। কিন্তু আচমকাই ঘটল ক্রোমার সংসারে সবচেয়ে বড় দুর্ঘনাটি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পূজা ওরফে সাদিয়া। বুধবার স্ত্রীর মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান ক্রোমা (Kromah Wife)।

প্রসঙ্গত, পূজা ও ক্রোমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৯ সালে। বর্তমানে তাঁদের দুটি শিশু সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর মৃত্যু সংবাদ জানিয়ে ক্রোমা লেখেন, ‘এত তাড়াতাড়ি আমাকে ও সন্তানদের ছেড়ে তোমার চলে যাওয়ার কি খুব দরকার ছিল সাদিয়া। কিছুতেই মানতে পারছি না তুমি আজ আমাদের মধ্যে নেই। সন্তানরা যখন তোমার কথা জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দেব, তোমাদের মা আর নেই (Kromah Wife)।’

এদিকে ক্রোমা নিজেই গত বছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কঠিন সময়ে তাঁর পাশে সর্বদা থেকে তাঁকে সুস্থ করে তুলেছিলেন পূজা। কিন্তু এবার সেই পূজাই পাড়ি দিলেন পরলোকে। সূত্রের খবর, গত দুইদিন ধরেই পূজার শরীর ভালো ছিল না। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে শৌচাগারে গিয়েই সেখানে পড়ে যান। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষ রক্ষা হয়নি (Kromah Wife)।

Related Articles