জাতীয় শিবিরের জন্য দ্বিতীয় তালিকা প্রকাশ করলেন ইগর স্টিম্যাচ
Igor Stimach released the second list for the national camp

The Truth Of Bengal: দ্বিতীয় দফায় ফের ঘোষিতও হল বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচের তালিকা। যে তালিকায় সুযোগ পেলেন আরও ১৫ জন । ইগর স্টিম্যাচের তালিকাটিতে এবার সুযোগ পেলেন মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের বেশ কয়েকজন খেলোয়াড়। যারা আইএসএল ফাইনাল খেলেছিলেন। যারা সুযোগ পেলেন তাদের মধ্যে রয়েছেন , অনিরুদ্ধ থাপা ,দীপক টাংরি , আকাশ মিশ্র , আনোয়ার আলী, শুভাশিস বোস, মনবীর সিংরা।
তাদেরকে নিয়ে শিবির শুরু হতে চলেছে ১৫ই মে ভুবনেশ্বরে । প্রথম যে ২৬ জনের তালিকা প্রকাশ করেছিল ইন্ডিয়ান ফুটবল টিম তাদের জাতীয় শিবির শুরু হচ্ছে ১০ তারিখ ভুবনেশ্বরে । পরের যে ১৫ জনের তালিকা প্রকাশিত হয়েছে তাদের জাতীয় শিবির শুরু হতে চলেছে ১৫ই মে।
জাতীয় দলে মোট ৪১ জন খেলোয়ার থাকবে। ৬ জুন কলকাতায় কুয়েতের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলাররা। এর আগে আফগানিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় ফুটবল টিমকে । তার ফলেই এই পতন। আফগানিস্তানের কাছে এর আগে ১-২ গোলে হারতে হয়েছে ভারতকে। স্টিম্যাচ আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত কে বিশ্বকাপ খেলানোর জন্য এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডে তুলবেন । তা না করতে পারলে তিনি পদে ইস্তফা দেবেন । সরে যাবেন পদ থেকে । কিন্তু তাতে সমাধান অধরায় থেকে গেল।






