খেলা

বেনজিমা সম্ভবত ইউরোপে ফিরতে চান! শুরু হয়েছে জল্পনা

Benzema probably wants to return to Europe! Speculation has begun

The Truth Of Bengal : ‘চাপে’ থাকা করিম বেনজিমা ছাড়তে চান সৌদি আরব—এ ব্যাপারটি কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল।  ইত্তিহাদ সৌদি প্রো লিগেরই অন্য একটি ক্লাবে  যাওয়ার জন্য বেনজেমাকে প্রস্তাব দিলেও ফরাসি তারকা তা প্রত্যাখ্যান করেন। তখন অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছিলেন। বেনজিমা সম্ভবত ইউরোপে ফিরতে চান—এমন গুঞ্জনও শুরু হয়েছিল। বেনজেমাকে রিয়ালে ফেরাতে কোচ কার্লো আনচেলত্তি ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে অনুরোধ করেছেন—গত বৃহস্পতিবার এমন খবর সামনে আসে।

কিন্তু আনচেলত্তি এ খবর উড়িয়ে দিয়ে বলেছেন, এটা মিথ্যা। ৩৬ বছর বয়সী বেনজেমা রিয়ালে ১৪ বছর কাটিয়ে গত বছর জুনে যোগ দেন আল ইত্তিহাদে। কিন্তু চলতি মাসে গুঞ্জন শোনা যায়, ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকা সৌদি আরব ছাড়তে চান।  এরপর গত ২৩ জানুয়ারি এএফপিও বেনজেমার সৌদি আরবের ক্লাবটিতে ‘চাপে’ থাকার খবর প্রকাশ করে এবং ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ের ১৭ দিন পর তিনি ইত্তিহাদে ফিরেছেন বলে জানায়।

এতে ক্লাব কর্তৃপক্ষও নাকি তাঁর ওপর ক্ষুব্ধ। সাংবাদিক সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বেনজেমাকে ফেরাতে পেরেজকে অনুরোধ করেছেন কি না? জবাবে আনচেলত্তি বলেছেন, ‘এটা মিথ্যা। ক্লাবের সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলিনি।’ বেনজেমা নিজেও সৌদি ছাড়তে চাওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন।

 

FREE ACCESS

Related Articles