রাজনীতিরাজ্যের খবর

প্রচারপর্ব শেষ, রাত পোহালেই প্রথম দফার লোকসভা নির্বাচন

The campaign season is over, the first round of Lok Sabha elections will be held

The Truth of Bengal, জলপাইগুড়ি :  রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এ নির্বাচন প্রথম দফায়। আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মূল ডিসিআরসি করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে। পাশাপাশি ডুয়ার্সের মাল পরিমত্র কলেজে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মাল বিধানসভা এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসি আসতে শুরু করেছেন। এখান থেকেই প্রায় ১০ হাজার ভোট কর্মীরা ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম মেশিন ভি ভি প্যাড সহ অন্যান্য সামগ্রী নিয়ে তাদের নিজের নিজের বুথের উদ্যেশ্যে রওনা দেবেন।

উল্লেখ্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০জন। এরমধ্যে মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯ জন এবং পুরুষ ভোটার ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ জন এবং প্রতিবন্ধী ভোটার রয়েছেন ১১৫২৮ জন।
মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৯০৪টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ২৯৬ টি এবং
অতি স্পর্শকাতর বুথ ১৯৮টি।
১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে যে কারণে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

Related Articles